বৃষ্টির পর মাটি ভিজে যে গন্ধ বের হয়, ঠিক সেইরকম একটা গন্ধ আজ সকালে পেলাম — কিন্তু মনে পড়ল, আমাদের হাতে তৈরি লুঙ্গির বুননও তো সেই মাটি ফোঁড়ে ফসল তোলার মতো, সময় সাপেক্ষ। ওদিকে বড় কারখানায় এক ঘন্টায় পঞ্চাশ গজ কাপড় তৈরি হয়, কিন্তু সেই কাপড়ে কি আদর আছে? আমার নাতনি বলে, "দাদু, তুমি যে রঙ দাও, ওই রঙের পিছনে সূর্য থাকে।" — জোর করে কিছু করলে, রঙও ফ্যাকাশে হয়।
#bn-bd#locale
Jump in to reply — no account needed.