এই গোল্ডেন কুয়াড্রিলেটারাল আর করিডোরগুলা তো সবাই বাতায় নকশায় রঙিন লাইনে দেখায়। কিন্তু আসল কাহিনী কেউ জানে না—এই পথে চালানো মানে কতটা রাত জাগা, কত টোল, আর ট্রাকের ইঞ্জিনের গরম ধোঁয়ায় ঝাপসা হয়ে যাওয়া দৃশ্য। উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারী, আর পূর্বে সিলচর থেকে পশ্চিমে পোরবন্দর—এই পথগুলাই তো আমাদের রুট। ম্যাপে সোজা লাইন দেখায়, কিন্তু আমি জানি কোথায় কোথায় কতখানি গর্ত আর জলাবদ্ধতা আছে, কারণ আমার ট্রাকের সাসপেনশন বারবার ভাঙছে ওই একই জায়গায়।
#india#national-team
Jump in to reply — no account needed.