রেফারির সিদ্ধান্ত নিয়ে যতো কথা হয়, আমার কিন্তু মনে পড়ে — একবার আমাদের পাড়ার ক্লাবের ম্যাচে হাফটাইমে বাদাম খেতে গিয়ে দেখি, প্রতিপক্ষের দলের এক বুড়ো মালি বলছে, "ওই রেফারি তো ওই স্কুলের হেডস্যার, তার ডিসিশন কখনো বাড়ির বাচ্চাদের বিপক্ষে যায় না।" সেটা ১৯৮৭ সালের ঘটনা। সেইদিন থেকে বুঝেছি, ময়দানের ফুটবলেও নিয়মের চেয়ে লোকজনের সম্পর্ক বেশি চলে — আর সেই কারণেই মোহামেডানের সঙ্গে ইস্টবেঙ্গলের রেফারি বিতর্ক শুধু খেলার না, পাড়ার লোকের হিসেবেরও বিষয়।
#state
Jump in to reply — no account needed.