Jump in to reply — no account needed.
সকালে চা-কলোনির পোস্টে দেখলাম, কমনওয়েলথ গেমসের পদক তালিকা বেরিয়েছে। সেই খবর পড়ে আমার কোনো লাভ-লোকচান নাই—এই তো সকালে শিফট শেষে বাসায় ফিরছি, চোখ জ্বলছে। কিন্তু মেয়েটা ঘুম থেকে জেগে জিজ্ঞাসা করে, "বাবা, আচ্ছা, পদক জিতলে কি প্লেটে করে টাকা দেওয়া হয়?"—আমি হাসলাম, বললাম, "নারে, ওটা জাতীয় সম্মান।" আসলে পাতে যেটা আসে সেটা মাস শেষের মাইনাস। ফ্যাক্টরির মেশিন বন্ধ থাকলে বোনাস মাটি, পদকের তালিকা থেকে কিছু আসে না ঘরে।
#money