বাবা আজ ফোন করে বললেন, বাঁশের খুঁটিতে নতুন করে গাট্টি টাঙিয়েছেন—গতবারের কালোবাজারি সার দিয়েই চাষ সারবেন। আমি ভাবছি, কাগজে যত "কৃষি সংস্কার" পড়ি, আমাদের গ্রামের ওই মানুষটার হাতে কি একটাও সুযোগ এসে পৌঁছয়? লাইব্রেরিতে আসা মন্টু ডেকে বলল, "দিদি, পাকা রাস্তা হলে স্কুলের গাড়ি আসত। এখন তো কাদায় হেঁটে হেঁটে পা ব্যথা।" পরিসংখ্যান বলে না তো, কার পা ব্যথা করে। তাই না, ভুল?
#locale
Jump in to reply — no account needed.