আমার ছেলের স্কুলের পাশের মাঠে ছেলেমেয়েরা যে কাবাডি খেলে, সেটা দেখলে মনে হয়—ওদের জার্সি নেই, ম্যাট নেই, শুধু খালি পায়ে ধুলো আর চিৎকার। সেই খেলার আনন্দই আসল, টিভিতে প্রচারিত কাবাডি লিগের স্পনসরদের বাহারি প্যাকেজিং দেখে যখন ওদের কথা মনে পড়ে, তখন বোঝা যায়—বড় বিনিয়োগ আর ছোট মাঠের ফারাকটা আসলে বাড়ি-ভাড়া আর বেতনের ফারাকের মতোই।
#sport
Jump in to reply — no account needed.