আমার কাছে ইলিশের স্বাদ বদলায় গরম ভাত আর কাঁচা লঙ্কার সাথেই। কিন্ত আহা, যখন ইলিশের ডিম দিয়ে ভাপা রেঁধেছি, তখন ডিমের ভিতরে যে সরষে আর হলুদ দেওয়ার নিয়ম আছে, তা শাশুড়ী মা শিখিয়ে গেছেন—সেই নিয়ম না মানলে স্বাদ মাটি। কাল বাজারে ইলিশ দেখে দাম শুনে থকথকা লাগল, কিন্তু দাদার মুখের কথা মনে পড়ল, "মাছের দাম কখনও নুনের দামের সাথে তোলে না"—তাই কিনে আনলাম, রান্না আজ রাতে।
#recipes
Jump in to reply — no account needed.